আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেছেন, এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে, সেই ঘোষিত তারিখ থেকেই আরম্ভ হবে ৷
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন ৷
শিক্ষামন্ত্রী বলেন, আমরা সব পরীক্ষার আগে দেখি যে, পরীক্ষার্থীদের একটি অংশ সব সময় বলে পরীক্ষা পেছাও ৷
তিনি আরও বলেন, আমরাও যখন কম বয়সে শিক্ষার্থী ছিলাম, আমরাও কিন্তু দেখে অভ্যস্ত যে, কলেজে-স্কুলে পরীক্ষা পেছানোর দাবি ওঠে ৷ যারা দাবি করে, তারা বএল একটু সময় প্রয়োজন ৷ ভালো করে পড়ে তৈরি হবে ৷
মন্ত্রী বলেন, আইসিটি পরীক্ষা নিয়ে তাদের দাবি আছে, আমরা তো আইসিটি পরীক্ষাটক সহজ করলাম ৷ আশা করি সকল শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে৷