খবরের চোখ
সব সময়

বিশ্ব দৃষ্টি দিবস আজ

0

প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় বৃহস্পতিবার বিশ্বে পালন করা হয় বিশ্ব দৃষ্টি দিবস ৷ বৈশ্বিক প্রেক্ষাপটে অন্ধত্ব এবং চোখের বিকলতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই বিশ্বজুড়ে এ দিবস পালন করা হয় ৷

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিশ্ব দৃষ্টি দিবস ৷ আর এবারের প্রতিপাদ্য ‘আপনার চোখকে ভালবাসুন, কর্মস্থলেও’ ৷ অন্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে ৷

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে সকাল ১১টায় একটি সচেতনতামূলক শোভাযাত্রা বের হবে ৷ দুপুর ১২টায় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট মিলনায়তনে এবারের প্রতিপাদ্য এবং ‘ইনসাইট ২০৩০’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে ৷

জানা যায়, ২০০০ সালে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সাইট-ফার্স্ট-ক্যাম্পেইনের ফলশ্রুতিতে এ দিবসের শুরু হয় ৷

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.