খবরের চোখ
সব সময়

কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এক মাসের কারাদণ্ড

0

আদালত অবমাননার দায়ে কুমিল্লার সাবেক চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট বিভাগ ৷ একইসঙ্গে তাকে সাত দিনের মধ্যে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্নসমর্পণ করতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত ৷

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিচারপতি মো. বদরুজ্জামান ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন ৷
এক মামলায় উচ্চ আদালতের আদেশ উপেক্ষার বিষয়ে ব্যাখ্যা দাখিল করেছিলেন সোহেল রানা ৷ ব্যাখ্যায় সন্তুষ্ট না হয়ে সোহেল রানার প্রতি আদালত অবমাননার রুল দিয়েছিলেন হাইকোর্ট বিভাগ ৷ রুলের শুনানি শেষে হাইকোর্ট আজ আদেশ দিলেন ৷

আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী প্রণয় কান্তি রায় ৷ সোহেল রানার পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী শাহ মঞ্জুরুল হক ৷

সোহেল রানা বর্তমানে আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত জেলা জজ হিসেবে সংযুক্ত আছেন ৷

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.