খবরের চোখ
সব সময়

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানার সঙ্গে নীলফামারী প্রশাসনের মত বিনিময়

0

- Advertisement -

সরকার সালাহউদ্দীন সুমন:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাননীয় নির্বাচন কমিশনার জনাব রাশেদা সুলতানা মহোদয়ের সাথে নীলফামারী জেলার প্রিজাইডিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

- Advertisement -

শনিবার (৩০ ডিসেম্বর ) সকাল ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসন, নীলফামারীর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাননীয় নির্বাচন কমিশনার জনাব রাশেদা সুলতানা মহোদয়ের সাথে নীলফামারী জেলার প্রিজাইডিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জনাব রাশেদা সুলতানা, মাননীয় নির্বাচন কমিশনার; জনাব মোঃ আবু জাফর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক), রংপুর; জনাব এসএম রশিদুল হক, পিপিএম অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ; জনাব পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক নীলফামারী ও রিটার্নিং অফিসার; জনাব মোঃ গোলাম সবুর, পিপিএম-সেবা পুলিশ সুপার নীলফামারী; জনাব মোঃ আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) নীলফামারী; জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জেলা নির্বাচন অফিসার, নীলফামারী; নীলফামারী জেলার সহকারী রিটার্নিং অফিসার বৃন্দ; আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ; জেলা প্রশাসন নীলফামারীর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ; নীলফামারী জেলার ৪ টি আসনের সংসদ সদস্য পদপ্রার্থীবৃন্দ; নীলফামারী জেলার দায়িত্বপ্রাপ্ত অফিসার বৃন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.