সাজেদুল ইসলাম(লুলু স্টাফ রিপোর্টার):
রংপুরের গঙ্গাচড়ায় বিএনপি-জামায়াত জোটের অগণতান্ত্রিক কর্মকাণ্ড, সন্ত্রাস,নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে নেতা কর্মীদের অবস্থান ও শান্তি সমাবেশ করেছে গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগ ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সহ-সভাপতি আমিনুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল পাভেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মতিন অভি, দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম, সদস্য সাইয়েদুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম লুলু, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন উপস্থিত ছিলেন।