নিরাপদ খাদ্য দিবসের র্যালিতে থাকছেন ফেরদৌস
বর্ণাঢ্য র্যালি ও সাইকেল র্যালীর আয়োজন করছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ
সাজেদুল ইসলাম লুলু (স্টাফ রিপোর্টার):
জাতীয় নিরাপদ খাদ্য দিবস আজ ৷ মানুষকে নিরাপদ খাদ্যের বিষয়ে সচেতন করতে প্রতি বছর এই দিন নানা অনুষ্ঠানের আয়োজনের মধ্য দিয়ে দিবসটি জাতীয়ভাবে পালন করা হয় ৷
এরই অংশ হিসেবে শুক্রবার (২ ফেব্রুয়ারি) সাড়ে ৮টায় বর্ণাঢ্য র্যালি ও সাইকেল র্যালীর আয়োজন করছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ৷
এ র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা -১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ৷
র্যালিটি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শুরু হয়ে মৎস্য ভবন, শাহবাগ হয়ে বিএফএসএ এর প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হবে ৷
এ বছর দিবসটির প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘স্বাস্থ্য, পুষ্টি ও সমৃদ্ধি চাই, নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ ৷
মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে ২০১৮ সালে প্রথমবার দেশে নিরাপদ খাদ্য দিবস পালিত হয় ৷ সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন করতে ২ ফেব্রুয়ারি দিবসটি জাতীয়ভাবে পালনের ঘোষণা দেওয়া হয় ৷