সাজেদুল ইসলাম লুলু (স্টাফ রিপোর্টার):
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচিত ৫০ জন সংসদ সদস্যের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে আজ ৷
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় সংসদ ভবনের নীচতলায় শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ৷
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাতে সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে ৷
জানা যায়, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয় ৷
প্রথমে সরকারি দল আওয়ামী লীগ মনোনীত ৪৮ জন ও পরে বিরোধী দল জাতীয় পার্টি মনোনীত দুজন সংসদ সদস্য শপথ নেবেন ৷
শপথ গ্রহণ শেষে তারা শপথ বইয়ে স্বাক্ষর করবেন ৷ তারা বিকেল পৌনে ৫টায় সংসদ অধিবেশনে যোগ দেবেন বলে জানা গেছে ৷