ডেস্ক রিপোর্ট:
মাঠ পর্যায়ের প্রশাসনে গতিশীলতা আনতে জেলা প্রশাসকদের (ডিসি) চার দিনব্যাপী বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে রেকর্ড পঞ্চম মেয়াদে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তিনি আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) শাপলা হলে সম্মেলন -২০২৪ উদ্বোধন করেন ৷
সম্মেলনের পরবর্তী কার্য অধিবেশন আগামীকাল থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে ৷ সম্মেলনে ২৫টি কার্য অধিবেশনসহ মোট ৩০টি অধিবেশন অনুষ্ঠিত হবে ৷ সম্মেলনে ডিসিদের দেয়া ৩৫৬টি প্রস্তাব নিয়ে আলোচনা হবে ৷