খবরের চোখ
সব সময়

বাংলাদেশ ক্রিকেট দলকে ড. ইউনুসের ফোন

0

- Advertisement -

রাওয়ালপিন্ডিতে সাদা পোশাকে নতুন রুপকথা লিখেছে বাংলাদেশ ৷ প্রথমবার টেস্টে পাকিস্তানের বিপক্ষে অর্জন করেছে সিরিজ জয়ের গৌরব ৷ এমন ঐতিহাসিক সিরিজ জয়ের পরপরই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনুস ৷

বাংলাদেশের জয়ের পর খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ ৷ মুঠোফোনে শান্তকে ড. ইউনুস বলেছেন, সরকার ও আমার পক্ষ থেকে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন ৷ পুরো জাতি তোমাদের জন্য গর্ববোধ করছে ৷

- Advertisement -

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অধীনে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই পাকিস্তানকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ ৷ নিজেদের ২৪ বছরের টেস্ট ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকে কেবল হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ ৷ এবার সেই তালিকায় যোগ হলো পাকিস্তানের নাম ৷

খবরের চোখ /সেপ্টেম্বর ২০২৪

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.