খবরের চোখ
সব সময়

যেভাবেই হোক ঘুষ বন্ধ করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

0

ঘুষ দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশির ভাগ সমস্যার সমাধান সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী ৷
সোমবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর বকশিবাজারে কারা অধিদপ্তরের কারা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন ৷

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি ৷ এর পেছনে মূল কারণ হিসেবে কাজ করেছে ঘুষ, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ৷ ঘুষ খাওয়া চলবে না ৷ যেভাবেই হোক ঘুষ খাওয়া বন্ধ করতে হবে ৷ এর কোনো বিকল্প নেই ৷

কারাগারকে সংশোধনাগার হিসেবে গড়ে তোলার আহবান জানিয়ে তিনি বলেন, কারারক্ষী ও কয়েদিদের খাবারের মান উন্নত করতে হবে ৷ প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে ৷

এসময় কারা কর্মচারীদের ব্যক্তিগত ডোসিয়ার, শৃঙ্খলা এবং কল্যাণ নিশ্চিতকরণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন জাহাঙ্গীর আলম চৌধুরী ৷

খবরের চোখ /সেপ্টেম্বর ২০২৪

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.