খবরের চোখ
সব সময়

ফাজিল ও কামিল মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীদের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক

ইআরবির নির্দেশনা জারি

0

- Advertisement -

প্রতিনিধি ইআরবি(ঢাকা):

দেশের সকল ফাজিল ও কামিল মাদ্রাসায় নিজস্ব ব্যবস্থাপনায় কর্মরত শিক্ষক-কর্মচারীগণের নিয়মিত বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতকরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অধ্যক্ষ ও গভর্নিং বডিকে নির্দেশনা জারি করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআরবি) কর্তৃপক্ষ ৷

- Advertisement -

বুধবার (১৬ এপ্রিল) ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে ৷

এতে আরও বলা হয়, আকস্মিক পরিদর্শনে বায়োমেট্রিক হাজিরায় যথাযথ সময়ে উপস্থিত না পাওয়া গেলে এবং কোন শিক্ষক-কর্মচারীকে অননুমোদিত অনুপস্থিত পাওয়া গেলে উক্ত প্রতিষ্ঠান, শিক্ষক এবং কর্মচারীর বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.