নিজস্ব প্রতিবেদক:
জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে দুদিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ভার্চুয়াল মাধ্যমে আদালতের কার্যক্রম পরিচালনার যে সিদ্ধান্ত হয়েছিল তা স্থগিত করা হয়েছে ৷
রবিবার (৩ মে) সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ৷
এতে বলা হয়, সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (চেম্বার জজ আদালতসহ) সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবারের ভার্চুয়াল কোর্টের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো ৷ এই আদেশ অবিলম্বে কার্যকর হবে ৷
বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় প্রধান বিচারপতির নির্দেশে গত ২২ এপ্রিল থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সপ্তাহে দুদিন ভার্চুয়াল পদ্ধতিতে বিচারিক কার্যক্রম চলছিল ৷ তবে এর প্রতিবাদ জানিয়ে আন্দোলন করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা ৷