খবরের চোখ
সব সময়

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের নির্মাণকাজ দ্রুত সম্পন্নের তাগিদ ভিসির

0

নিজস্ব প্রতিবেদক:

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের চলমান নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান।

রবিবার (০৩ মে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে তিনি প্রকল্প এলাকার বিভিন্ন অবকাঠামোগত কাজ পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক ও সংশ্লিষ্ট দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে ভাইস চ্যান্সেলর প্রকল্পের সার্বিক অগ্রগতি সম্পর্কে অবহিত হন।

ভাইস-চ্যান্সেলর নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি কাজের গতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি তিনি নির্দেশনা প্রদান করেন।

পরে বিকালে ভাইস-চ্যান্সেলরের সভাপতিত্বে তাঁর কার্যালয়ে প্রকল্পের পূর্তকাজের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় চলমান নির্মাণকাজের অগ্রগতি, বাস্তবায়নে বিদ্যমান চ্যালেঞ্জ এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্নের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্প বাস্তবায়ন আরও গতিশীল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন ভাইস-চ্যান্সেলর।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, ট্রেজারার জনাব এ এস এম মামুনুর রহমান খলিলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী জনাব মো. তারেক আনোয়ার জাহেদী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) জনাব ফাহাদ আহমদ মোমতাজী এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো. জিয়াউর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.