নিজস্ব প্রতিবেদক
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় জার্নাল সম্পাদনা পরিষদের চতুর্থ সভা রবিবার (১৭ মে ) সকাল ১০:৩০টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় জার্নাল সম্পাদনা পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান।
সভায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় জার্নালের প্রকাশনা, গবেষণার মানোন্নয়ন, সম্পাদকীয় নীতিমালা, প্রবন্ধ নির্বাচন ও জার্নালের আন্তর্জাতিক মান নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় জার্নাল প্রকাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের গবেষণাকর্ম প্রকাশের একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম তৈরি হবে। এর ফলে ইসলামি শিক্ষা, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামিক স্টাডিজসহ বিভিন্ন বিষয়ে নতুন জ্ঞানচর্চা ও গবেষণা সম্প্রসারিত হবে।
সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহা. মোজাম্মেল হোসেন, অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, জনাব আশফাক আখতার, সহকারী অধ্যাপক (ইংরেজি), ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, জনাব মুহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী, সহকারী অধ্যাপক (ইসলামিক স্টাডিজ), ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ড. মোহাম্মদ আবুবকর ছিদ্দীক, ড. মো. মোরশেদ আলম, জনাব মো. হারুনুর রশিদ, সরকারি অধ্যাপক (আরবি ভাষা ও সাহিত্য), ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় এবং ড. ছিদ্দিকুর রহমান, সহকারী রেজিস্টার, কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক আবু সালেহ মুছা।