প্রতারণার মাধ্যমে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া আলোচিত কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব -৪ ৷
বৃহস্পতিবার (৪ নভেম্বর) র্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন ৷
তিনি জানান, বুধবার (৩ নভেম্বর) দুপুর ১টায় টাঙ্গাইল থেকে কর্ণফুলী মাল্টিপারপাস সমিতির সম্পাদক লাকী আক্তারকেও গ্রেফতার করা হয় ৷ তাদের কাছ থেকে অস্ত্র, মাদক, জাল টাকা, ২টি দামি গাড়ি জব্দ করা হয়েছে ৷
এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানিয়েছেন তিনি ৷