ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের (ইএফটি) মাধ্যমে কল্যাণ সুবিধার টাকা পেলেন ৪৩৫ জন শিক্ষক ও কর্মচারী ৷ এ প্রক্রিয়ার মাধ্যমে কল্যাণ ট্রাস্টের আওতায় এসব শিক্ষক ও কর্মচারীকে ১৭ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে ৷
মঙ্গলবার (৯ নভেম্বর) বেসরকারি শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে ৷
ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, বেসরকারি অবসরপ্রাপ্ত ৪৩৫ জন শিক্ষক কর্মচারীদের কল্যাণ সুবিধার ১৭ কোটি ৬৯ লাখ ২৭ হাজার ৪৭৩ টাকা পেয়েছেন ৷