খবরের চোখ
সব সময়

ফাযিল ও কামিল মাদ্রাসায় সব ধরনের নিয়োগ বন্ধের নির্দেশ

খবরের চোখ ডেস্ক

0

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোতে সব ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে। এর আগে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ১৫ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ও অধীন পরিচালিত সব ফাজিল ও কামিল মাদ্রাসায় সব ধরনের নিয়োগ কার্যক্রম বন্ধ থাকবে।

এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মাদ্রাসাগুলোর গভর্নিং বডি বা অ্যাডহক কমিটির সভাপতি এবং অধ্যক্ষদের কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে জারি করা ওই নির্দেশনায় নিয়োগ কার্যক্রম বন্ধ রাখার নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.