শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, কওমি মাদ্রাসাকে মূলধারার শিক্ষায় নিয়ে আসার চেষ্টা করা হবে ৷ এটা রুপান্তর সময়সাপেক্ষ বিষয় তাই ইতিমধ্যে চালু হওয়া নতুন শিক্ষাক্রমেও কওমি মাদ্রাসাকে মূল ধারায় আনতে পারছি না, তবে ভবিষ্যতে আনার পরিকল্পনা সরকারের রয়েছে ৷
বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি সোনারগাঁও হোটেলে নতুন শিক্ষাক্রম নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি ৷
ওই মতবিনিময় বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের সাংবাদিকেরা কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের নতুন শিক্ষাক্রমের বিজ্ঞানভিত্তিক শিক্ষার আওতায় নিয়ে আসার তাকেই জানান ৷
সভায় তারা বলেন, কওমি মাদ্রাসায় ঢুকলে মনে হয় অন্য রাষ্ট্রে চলে এসেছি ৷ তারা মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর কথা জানেনা ৷ তারা এখনো বিজ্ঞানভিত্তিক শিক্ষার বাইরে আছেন ৷ দেশের মোট শিক্ষার্থীদের একটি অংশ কওমি মাদ্রাসায় অধ্যয়নরত ৷ তাদের বাদ রেখে পুরো জাতিকে এগিয়ে নেওয়া যাবে না ৷
এ প্রস্তাবনার প্রেক্ষিতে দীপু মনি বলেন, কওমি মাদ্রাসায় এখনো নতুন শিক্ষাক্রম নিয়ে প্রবেশ করতে পারিনি ৷ তবে আমরা আশা করি নতুন শিক্ষাক্রম ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা নিয়ে আমরা সেখানে প্রবেশ করতে পারবো ৷ ধীরে ধীরে কওমি মাদ্রাসাকে মূলধারার শিক্ষায় নিয়ে আসার চেষ্টা করা হবে ৷