খবরের চোখ
সব সময়

বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন স্থগিত

তীব্র জ্বালানি সংকট

0

- Advertisement -

নিজস্ব প্রতিবেদক:

তীব্র জ্বালানি সংকটের কারণে আইনজীবীদের নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন -২০২৬ স্থগিত করা হয়েছে ৷ আগামী ১৯ মে পূর্বনির্ধারিত দিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে না ৷

বুধবার (১৫ এপ্রিল) বাংলাদেশ বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয় এবং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৷

- Advertisement -

এতে বলা হয়, দেশব্যাপী বিদ্যমান তীব্র জ্বালানি সংকটের কারণে নির্বাচনে অংশগ্রহণকারী আইনজীবীদের সারাদেশে প্রচারণা কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বিঘ্নিত হওয়ার আশংকা রয়েছে ৷

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি ও চট্রগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন বার সমিতির আবেদন ও অনুরোধ বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে ৷

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর নির্বাচন অ্যাডহক কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানটির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে ৷

- Advertisement -

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.