খবরের চোখ
সব সময়

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হবে মহররম মাসে

0

আন্তর্জাতিক ডেস্ক:

নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা আগামী মহররম মাসে অনুষ্ঠিত হবে। তেহরানের মেয়র আলিরেজা জাকানি এই তথ্য নিশ্চিত করেছেন।

​আজ শুক্রবার (১২ জুন) ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ফার্সের বরাতে বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই খবর প্রকাশ করেছে।

​প্রতিবেদনে বলা হয়েছে, আগামী মহররম মাসের দ্বিতীয় দশকে রাষ্ট্রীয় মর্যাদায় আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানানো হবে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী, এই সময়টি জুন ও জুলাই মাসের মধ্যবর্তী সময়ে পড়বে।

​এর আগে, মহররম মাসের একেবারে শুরুতেই তাঁর জানাজা আয়োজনের পরিকল্পনা করেছিল ইরান কর্তৃপক্ষ। তবে পরবর্তীতে কৌশলগত কারণে তা পিছিয়ে দেওয়া হয়।

​গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় নিহত হন ইরানের এই দীর্ঘমেয়াদী সর্বোচ্চ ধর্মীয় নেতা।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.