খবরের চোখ
সব সময়

কামরাঙ্গীরচরে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

0

খবরের চোখ প্রতিবেদক

কামরাঙ্গীরচরের বড়গ্রাম এলাকায় ১৫ কেজি নিষিদ্ধ গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটের সময় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে বশির আহমেদ দুলাল (৫০) ও নাসিমা বেগম (৪০)-কে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক যুগান্তরকে জানান, আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তাদের মধ্যে একজনের বিরুদ্ধে সাতটি এবং অপরজনের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে নতুন মামলা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.