খবরের চোখ ডেস্ক
গতকাল হজ্ব ফাইন্যান্স কোম্পানী পিএলসি (বাংলাশে-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহ্ ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান) এর পর্ষদ সভা ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ এ এম হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় পরিচালক মো: সাঈদ আহমেদ এফসিএ, স্বতন্ত্র পরিচালক মো: রমজান বাহার এবং ভার্চুয়ালি মালয়েশিয়ান পরিচালক আহমেদ রুস্তম বিন আলি ও আব্দুল হালিম বিন এলিয়াস, প্রধান নির্বাহী মো: শফিকুর রহমান সহ কোম্পানী সেক্রেটারি জনাব মোঃ মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা এবং খেলাপী বিনিয়োগ আদায় আমানত ও নতুন বিনিয়োগ বৃদ্ধির প্রস্তাবনা দেয়া হয়।